উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪/১২/২০২৩ ৬:২৯ পিএম

শিরোনাম দেখে চমকে গেলেন? না কক্সবাজার সরকারি কলেজের প্রাতিষ্ঠানিক নাম পরিবর্তন হয়নি।

তবে পরিবর্তন হয়েছে জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠটির অফিসিয়াল ফেসবুক পেজের নাম।

রবিবার বেলা আড়াইটার দিকে কলেজের বিভিন্ন বিজ্ঞপ্তি সহ তথ্যের জন্য পেজটি অনুসরণ করা ফেসবুক ব্যবহারকারীদের কাছে এ সংক্রান্ত একটি নোটিফিকেশন আসে।

যেখানে বলা হয়, ইংরেজিতে লেখা কলেজের নাম টি জেমিনি এআই আল্ট্রা নামে পরিবর্তন করা হয়েছে।

পরে পেজ পরিদর্শন করলে দেখা যায় প্রোফাইল ও কাভারের ছবিও পরিবর্তন করা হয়েছে।

এসব পরিবর্তিত ছবির মন্তব্যঘরে নানা কথা লিখছেন পেজটির অনুসরণকারীরা।

জেমিনি আলট্রা মূলত প্রযুক্তি জায়ান্ট গুগলের নিজস্ব এআই প্রযুক্তি।

গুগল কতৃপক্ষ যে এ কান্ড করেনি তা নিশ্চিত, ধারণা করা হচ্ছে হ্যাকারদের এটি একটি নতুন কৌশল।

এব্যাপারে জানতে চেয়ে অধ্যক্ষের কাছে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

তবে কলেজের এক শিক্ষক জানিয়েছেন পেজটি উদ্ধারে কাজ চলছে। সুত্র, টিটিএন

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...