প্রকাশিত: ২৪/০৮/২০১৮ ৮:১০ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার সমুদ্র সৈকত থেকে পাঁচ ছিনতাইকারীকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি ছুরি ও ছিনতাইয়ের ৩ হাজার ২৮০ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় শৈবাল পয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রামু উপজেলার মেরুংলোয়া গ্রামের আকতার মিয়ার ছেলে মো. ইসমাঈল (১৯), রাবার বাগান এলাকার মো. আনোয়ার হোসেন রানার ছেলে মো. আরিফ হোসেন (১৮), চা বাগান এলাকার মো. শাকিলের ছেলে মো. রোমান (১৮), মধ্যম মেরুংলোয়া পাড়ার মো. নুরুল হকের ছেলে মো. সেলিম (১৮) এবং একই গ্রামের সালামত উল্লাহর ছেলে মো. আবদুল্লাহ (১৮)।

পুলিশ সূত্র জানায়, সন্ধ্যায় এক পর্যটক দম্পতি শৈবাল পয়েন্ট দিয়ে যাচ্ছিলেন। এ সময় ওই দম্পতির গতিরোধ করে তাদের সঙ্গে থাকা সবকিছু কেড়ে নেওয়ার চেষ্টা করে পাঁচ ছিনতাইকারী। তখন পর্যটক দম্পতি চিৎকার করলে টহলে থাকা ট্যুরিস্ট পুলিশের সদস্যরা ধাওয়া করে পাঁচ ছিনতাইকারীকে আটক করে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি বলেন, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...