প্রকাশিত: ০৪/০৮/২০১৭ ৮:৫৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৪১ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করে গেলেন ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ড. ইউসেফ বিন আহমদ আল-ওথাইমিন।
শুক্রবার বিকালে তিনি লাবণী পয়েন্টে নামেন। ঘুরে ঘুরে দেখেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের মনোমুগ্ধকর সৌন্দর্য। অভিভুত হন অপরূপ প্রকৃতি দেখে।
ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) হোসাইন মো. রায়হান কাজেমীর নেতৃত্বে ওআইসি মহাসচিবের নিরাপত্তায় বীচে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা ছিল তৎপর।
এ সময় জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার একেএম ইকবাল হোসেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব (প্রটোকল) বাকি বিল্লাহসহ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), কক্সবাজার জেলা প্রশাসন, আন্তর্জাতিক দাতা সংস্থা ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চার দিনের সফরে বুধবার ঢাকায় পৌঁছানো ওআইসি মহাসচিব বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করেন।
শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে বিমানে করে কক্সবাজারে আসেন। বেলা সাড়ে ১২টার দিকে কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে গিয়ে পৌঁছেন। এরপর তিনি অনিবন্ধিত রেহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তিনি নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেন। সিবিএন

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer