প্রকাশিত: ০১/০৯/২০২০ ৭:৩০ এএম

কক্সবাজার সমুদ্র সৈকতে মাস্ক পরিধান ও সব ধরণের স্বাস্থ্যবিধি মানার বিষয়ে তৎপর রয়েছে জেলা প্রশাসন ।

বিশ্ব মহামারি করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের লক্ষ্যে সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩১আগস্ট) বিকেলের দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মাহমুদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় মাস্ক না পরে সৈকতে ঘোরাঘুরি করার অপরাধে ১৪-১৫ জনকে বিভিন্ন অংকে জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মাহমুদুর রহমান উখিয়া বার্তাকে বলেন, স্বাস্থ্যবিধি ও মাস্ক না পরার দায়ে ১৪-১৫ স্থানীয় ও পর্যটককে জরিমানা করা হয়েছে। পাশাপাশি সব ব্যবসায়ীদের বলা হয়েছে স্বাস্থ্যবিধি অমান্য করলে সেবা নিশ্চিত না করতে। একই সাথে সকল ব্যবসায়ীদেরকেও স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেয়া হয়েছে। পর্যটকদের স্বাস্থ্যবিধি মানতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...

সীমান্ত নিরাপত্তায় পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি হচ্ছে রামু সেনানিবাস

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা জোরদার, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও কৌশলগত সামরিক সক্ষমতা ...
Single Page Footer