প্রকাশিত: ২১/১২/২০১৬ ৭:২৭ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::

২৫০ শয্যা বিশিষ্ট কক্সবাজার জেলা সদর হাসপাতালে অচিরেই আরো ৫০টি কেবিন চালু করা হচ্ছে। আইসিউকে আরো সক্রিয় করে ৪ জন নার্স এর পাশাপাশি আরো অন্ততপক্ষে ১৫ জন নার্স দেয়া হবে। কিডনি ও হার্ট রোগীদের জন্য হাসপাতালে নতুন ভাবে সংযোজন করা হবে সিসিইউ, করনারি কেয়ার ইউনিট ও নেপরোলজি ইউনিট। সকলের সহযোগিতা ও আন্তরিকতা পেলে তা বাস্তবায়ন সহজ হবে বলে জানিয়েছেন কক্সবাজার সিভিল সার্জন ডাঃ পু চ নু । ইতোমধ্যে জেলায় স্বাস্থ্য বিভাগে ১৭৭ জন সুপার ভাইজার, সিনিয়র/জুনিয়র নার্স নিয়োগ নিয়ে দীর্ঘদিনের নার্স সংকট অনেকটা দুর করা হয়েছে।

জানা গেছে, ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে সিসিইউ, করনারি কেয়ার ইউনিট ও নেপরোলজি ইউনিট না থাকার কারণে বেশির ভাগ রোগীকে চট্টগ্রাম-ঢাকায় রেফার করা হয়। চট্টগ্রাম-ঢাকায় গিয়ে হার্ট ও কিডনি রোগীদের দৌড়ঝাপ বেড়ে যায়। আর্থিক অপচয় সহ নানা হয়রানীর শিকার হয়ে আসছিল জেলার রোগীরা। কিন্তু এ দূর্ভোগ সহসাই লাগব হতে যাচ্ছে ।

এদিকে দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগে চলে আসছিল নার্স সংকট। সাধারণ মানুষের দাবি ও সিভিল সার্জনের আন্তরিক প্রচেষ্টায় এবার নতুন করে ১৭৭ জন সুপার ভাইজার, সিনিয়র/জুনিয়র নার্স কক্সবাজারের জন্য নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগকৃত নার্সরা গত ১৪ ডিসেম্বর স্ব স্ব কর্মস্থলে যোগদান করেছেন বলে জানা গেছে।

কক্সবাজার সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, জেলায় নার্সের মোট মজুরীকৃত পদের সংখ্যা রয়েছে ৩৫৬ জন। তার বিপরীতে কর্মরত ছিল মাত্র ৮২ জন। আর শূণ্য ছিল পদ ছিল ৯৭ জন। বর্তমানে ১৭৭ জন নতুন নার্স নিয়োগ দেয়া হয়েছে। নতুন নার্সদের গুরুত্ব বিবেচনা করে বন্টণ করা হয়েছে। তার মধ্যে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ৮২ জন নিয়োগ দেয়া হয়েছে। সদর হাসপাতালে দেয়া হয়েছে ৫০ জন। এছাড়া চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, রামু স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ৮জন, উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ৮জন, পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ৯জন মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ৯জন, সেন্টমার্টিন ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ৩জন নার্স নতুন করে নিয়োগ দেয়া হয়েছে। বক্ষব্যাধি হাসপাতাল ও সিভিল সার্জন অফিসে কক্সবাজার মেডিকেল কলেজ (কমেক) থেকে আলাদা অতিরিক্ত নার্স পাঠানো হবে। কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের নির্মাণ কাজ এখনো সম্পন্ন হয়নি। তাই এখানে নিয়োগকৃত ৮২ জন নার্স দায়িত্ব পালন করছেন জেলা সদর হাসপাতালে। ইতোপূর্বে জেলা সদর হাসপাতালে কর্মরত নার্স ছিল মাত্র ৪৩ জন। নতুন নার্স নিয়োগে জেলার চিকিৎসা সেবার জন্য মাইলফলক মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এছাড়া জেলা সদর হাসপাতালে বর্তমানে ১৭৫ জন নার্স কাজ করছে।

কক্সবাজার সিভিল সার্জন ডাঃ পুঁচনু জানান, জেলার স্বাস্থ্য সেবাকে আরো আধুনিক পর্যায়ে নিয়ে যাওয়া হবে। সকলের সহযোগিতা ও আন্তরিকতা পেলে সদর হাসপাতালে অচিরেই আরো ৫০টি কেবিন চালু করা হবে। আইসিউকে আরো সক্রিয় করে বর্তমানে কর্মরত ৪ জন নার্স এর পাশাপাশি আরো ১৫ জন নার্স দেয়া হবে। কিডনি ও হার্ট রোগীদের জন্য হাসপাতালে নতুন ভাবে সংযোজন করা হবে সিসিইউ, করনারি কেয়ার ইউনিট ও নেপরোলজি ইউনিট। এতে চট্টগ্রাম-ঢাকায় গিয়ে হার্ট ও কিডনি রোগীদের দৌড়ঝাপ করতে হবে না। সকল সুযোগ-সুবিধা এখানে পাওয়া যাবে।ডেইলি কক্সবাজার :

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...