ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/১১/২০২২ ৬:৩২ পিএম

এম.এ আজিজ রাসেল :
কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মাহমুদুল করিম মাদু ও এডভোকেট সৈয়দ মোঃ রেজাউর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। শনিবার সম্মেলন শেষে সন্ধ্যায় আংশিক এই কমিটি ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান। এছাড়া অপর সভাপতি প্রার্থী টিপু সুলতান ও সাধারণ সম্পাদক প্রার্থী জসিম উদ্দিন জসিমকে জেলা আওয়ামী লীগের কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়।

এর আগে সকালে পৌর প্রিপ্যার‌্যাটরি উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুর নাহার লাইলী, উপ-প্রচার সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন, সাবেক সাংসদ মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি।

পাঠকের মতামত

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...

কক্সবাজারে এসপি কার্যালয়ের পাশেই ইয়াবার ডেরা, ১০ চালানে পাঠানো হয় ২০ লাখ ইয়াবা

কক্সবাজার শহরের বাহারছড়া পর্যটন নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত। এখানে রয়েছে পুলিশ সুপার (এসপি) কার্যালয়, ...

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...