প্রকাশিত: ১১/১০/২০১৯ ৪:০৮ পিএম , আপডেট: ১১/১০/২০১৯ ৪:১৩ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার পিপিএম’কে বরিশাল জেলা পুলিশে বদলী করা হয়েছে। তিনি শুক্রবার ১১ অক্টোবর একই থানার ওসি (তদন্ত) মোহাম্মদ খায়রুজ্জামান কে দায়িত্বভার হস্তান্তর করেছেন। বিষয়টি কক্সবাজার জেলা পুলিশের দায়িত্বশীল সুত্র নিশ্চিত করেছেন।
সদর মডেল থানায় নতুন ওসি না আসা পর্যন্ত ওসি (তদন্ত) মোহাম্মদ খায়রুজ্জামান ভারপ্রাপ্ত ওসি’র দায়িত্ব পালন করবেন। বিদায়ী ওসি ফরিদ উদ্দিন খন্দকার পিপিএম’কে বদলী করার পর কক্সবাজার সদর মডেল থানায় এখনো নতুন ওসি নিয়োগ দেওয়া হয়নি। বিদায়ী ওসি ফরিদ উদ্দিন খন্দকার পিপিএম ২০১৮ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার সদর মডেল থানায় ওসি হিসাবে যোগদান করেন। তাঁর নিজস্ব জেলা ব্রাহ্মণবাড়িয়া। তিনি সাহসিকতায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ চলতি বছর ফেব্রুয়ারিতে জাতীয় পুলিশ সপ্তাহে পুলিশ বাহিনীর সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পিপিএম (প্রেসিডেন্ট পুলিশ মেডেল) পদক লাভ করেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...