প্রকাশিত: ২৮/০৫/২০১৮ ৭:০১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২১ এএম

স্টাফ করেসপনডেন্ট :

সারা দেশে চলমান মাদকবিরোধী অভিযানেও থামছে না ইয়াবা কারবারীদের ব্যবসা। প্রতিদিন দেশের বিভিন্ন এলাকায় র্যাবের ও পুলিশের সাথে বন্দুকযুদ্ধের খবরেও বিচলিত না হয়ে এ ইয়াবা ব্যবসায় নিয়োজিত আছেন মাদক ব্যবসায়িরা।

কক্সবাজার শহরের লালদিঘীর পাড় জামে মসজিদ এলাকা থেকে দশ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার কার্যালয়।

রোববার (২৭ মে) বিকাল ৫ টার দিকে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, আমির আহম্মদ (২৮) ও মোঃ খলিলুর রহমান (২৭)। আটককৃতদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে কক্সবাজার সদর মডেল থানায় সোর্পদ করা হয়েছে ।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer