জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী
জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...


কক্সবাজার শহরে স্বাস্থ্যবিধি না মানায় ১২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ রোববার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাদিয়া সুলতানা ও মুনমুন পাল। এসময় ১২ জনকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ১২টি মামলায় মোট ২ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার সাদিয়া সুলতানা।
পাঠকের মতামত