প্রকাশিত: ০৬/০৯/২০১৮ ৯:৩৩ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার শহরে পৃথক ঘটনায় দুই ব্যক্তি খুন হয়েছেন। এর মধ্যে একজনকে শহরের চাউল বাজার এলাকায় ছুরিকাঘাতে আর অন্যজনকে আদালত চত্বরে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার বিকেল ৪টা ও ৫টার দিকে এই পৃথক হত্যার ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কামাল উদ্দিন (৬৫) ও আবু তাহের (৫০)। তাঁদের মধ্যে কামাল উদ্দিনকে জেলা আইনজীবী ভবনের সামনে পিটিয়ে হত্যা করা হয়। তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী দক্ষিণ ডিকপাড়া এলাকার মৃত মো. নসিবের ছেলে। আর আবু তাহেরকে চাউলবাজার এলাকায় ছুরিকাঘাতে খুন করা হয়। তিনি শহরের সমিতিপাড়া মোস্তাকপাড়া এলাকার মনসুর মিয়ার ছেলে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান, পৃথক ঘটনায় দুজনকে খুন করা হয়েছে। একজনকে আদালত চত্বরে মারধর করে খুন করা হয়েছে। উভয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিবারের দাবি অনুযায়ী, হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে। কিন্তু ছুরিকাঘাতে নিহত ব্যক্তির ওপর হামলাকারীদের বিষয়ে এখনো জানা যায়নি। পুলিশ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। এনটিভি

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...