প্রকাশিত: ২১/০৬/২০২০ ৭:৩৭ পিএম

ডেস্ক রিপোর্ট::
কক্সবাজারে রোববারও (২১ জুন) মাত্র ২৫৭ জনের করোনা টেষ্ট হয়েছে। এই অল্পসংখ্যক টেষ্টেও ‘পজিটিভ’ এসেছে ৬২ জন। যাদের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় নতুন শনাক্ত রোগী হলেন ১৯ জন। এছাড়াও জেলার বাইরে পার্বত্য বান্দরবান জেলায় ৫ জন ও চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলায় একজন রয়েছেন।

কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

তাঁর দেয়া তথ্য মতে, রোববার পজিটিভ আসা রোগীদের মধ্যে কক্সবাজার সদরে ১৯ জন, রামু উপজেলায় ৭ জন, উখিয়া উপজেলায় ৭ জন, চকরিয়া উপজেলায় ১০ জন, কুতুবদিয়া উপজেলায় ৩ জন ও টেকনাফ উপজেলায় ১০ জন এবং বান্দরবান জেলায় ৫ জন ও সাতকানিয়া উপজেলায় একজন রয়েছেন।

এ দিন ১৯৫ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে এ দিন কোন ফলোআপ রোগীর রিপোর্ট পজিটিভ আসেনি।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...