প্রকাশিত: ২২/০৩/২০২১ ৬:০৬ পিএম

আগামী ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে রেলপথের মাধ্যমে অন্যান্য জেলার সঙ্গে যুক্ত হবে কক্সবাজার জেলা। বললেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

সোমবার (২২ মার্চ) দুপুরে রেলভবনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ১০টি প্রজেক্টের মধ্যে রেলওয়ের দু’টি অগ্রাধিকার প্রজেক্ট রয়েছে। একটি হচ্ছে পদ্মা লিংক, আরেকটা হচ্ছে চিটাগাংয়ের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ।

তিনি আরও বলেন, আগামী বছরের জুনের মধ্যে দোহাজারী-কক্সবাজার রেলপথের প্রজেক্ট শেষ হওয়ার কথা। আমাদের প্রজেক্টের কাজ সেভাবেই এগিয়ে যাচ্ছে। প্রজেক্টের অগ্রগতিও সন্তোষজনক। তবে আমরা আরও অতিরিক্ত ছয় মাস আমাদের হাতে গ্রাস পিরিয়ড রেখেছি। রেলপথমন্ত্রী বলেন, জুনের মধ্যে যদি আমরা কাজ শেষ করা না যায় তাহলে গ্রাস পিরিয়ড ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে ইনশাল্লাহ।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...
Single Page Footer