প্রকাশিত: ১৫/০৩/২০২১ ৭:৩৬ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা আবারো হু হু করে বাড়ছে। রোববার ১৪ মার্চ কক্সবাজার জেলায় মোট ১৬ জন করোনা রোগী সনাক্ত করা হয়েছে। কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৪৬৫ জনের নমুনা টেস্ট করে ১৬ জনের টেস্ট রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। বাকী ৪৪৯ জনের নমুনা টেস্ট রিপোর্ট নেগেটিভ আসে।

কক্সবাজার মেডিকেল কলেজের ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক ব্যাধি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১০ জন, উখিয়া উপজেলায় ২ জন, টেকনাফ উপজেলায় ১ জন এবং রোহিঙ্গা শরনার্থী ৩ জন রয়েছে।

গত ১৩ মার্চও কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে সন্দেহজনক ৩৬৫ জনের নমুনা টেস্ট করে ১৪ জনের টেস্ট রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। যা স্বাস্থ্য বিভাগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভাবিয়ে তুলেছে

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer