প্রকাশিত: ০৯/১২/২০১৮ ১১:৩৪ এএম

ঢাকা: বাংলাদেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা বিজয় দিবস উপলক্ষে দেশি পর্যটকদের দিচ্ছে ন্যূনতম খরচে কক্সবাজার ঘুরে আসার সুযোগ। ১৬ ডিসেম্বরের মধ্যে প্যাকেজ নিয়ে ঘুরে আসা যাবে ১৩ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত ও ১১ জানুয়ারি ২০১৯ থেকে ৩০ মার্চ ২০১৯ পর্যন্ত।

ভ্রমণপিপাসু বাংলাদেশি পর্যটকের সংখ্যা বেড়ে চলেছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশীয় পর্যটকদের আকর্ষণ করার জন্য আসন্ন বিজয় দিবস সামনে রেখে কক্সবাজারে ঘোষণা করেছে আকর্ষণীয় হলিডে প্যাকেজ। পাহাড় আর সমুদ্রের অপূর্ব সৌন্দর্য একসঙ্গে উপভোগ করতে খরচ করতে হবে ন্যূনতম ৯ হাজার ৯৯০ টাকা।

প্যাকেজে থাকছে কক্সবাজারে আন্তর্জাতিক মানের হোটেলে দুই রাত তিন দিন থাকা, ঢাকা-কক্সবাজার-ঢাকা সব ধরনের ট্যাক্সসহ এয়ার টিকিট, এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট যাতায়াত, সকালের নাস্তাসহ নানাবিধ সুযোগ-সুবিধা।

আপনার পছন্দ অনুযায়ী কক্সবাজারে আন্তর্জাতিক মানের বিভিন্ন পাঁচ তারকা মানের হোটেলে প্যাকেজ সুবিধা রয়েছে ইউএস-বাংলার হলিডে প্যাকেজে। হোটেলগুলোর মধ্যে রয়েছে- হোটেল প্রাসাদ প্যারাডাইজ, হোটেল সি প্যালেস, হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্লাস হেরিটেজ, হোটেল কক্স টুডে, ওশান প্যারাডাইজ, সিগাল হোটেল, লং বিচ হোটেল, সায়মন বিচ রিসোর্ট এবং রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা।

এছাড়া চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রাজশাহী ও খুলনায় রয়েছে ইউএস-বাংলা হলিডেজের আকর্ষণীয় প্যাকেজ।

‘দেশকে জানা আর বিদেশকে চেনা’ এই উপলব্ধি থেকেই দেশীয় পর্যটন বিকাশের সঙ্গে সঙ্গে পর্যটকদের বিভিন্ন দেশে বিশেষ করে কলকাতা, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, গুয়াংজুতে স্বল্প খরচে ঘুরে আসার সুযোগ করে দিচ্ছে ইউএস-বাংলা।

ইউএস-বাংলার হলিডে প্যাকেজগুলো কমপক্ষে দু’জনের জন্য প্রযোজ্য। পর্যটকদের সুবিধার্থে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ছয় মাসের ইএমআই সুবিধাও দিচ্ছে। বিজয় দিবস উপলক্ষে হলিডে প্যাকেজগুলো শুধু ইউএস-বাংলা এয়ারলাইন্সের সেলস অফিস থেকে সংগহ করা যাবে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer