প্রকাশিত: ১০/১১/২০১৮ ৭:৫০ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার বিমানবন্দর থেকে ইয়াবাসহ বাবা-মেয়েকে আটক করেছে মাদকদ্রব্য অধিদপ্তর।শুক্রবার দুপুর ২টায় কক্সবাজার বিমানবন্দরে যাত্রী ভবনের গেইটে প্রবেশ করার সময় তল্লাশিতে তারা ধরা পড়েন। তাদের কাছ থেকে ১৮০০ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- যশোরের ইমরুল হোসেন চৌধুরী ওরফে পার্থ (৩৫) ও তার মেয়ে সুরাইয়া আক্তার জেরিন।
মাদকদ্রব্য অধিদপ্তরের দাবি, সারাদেশে একটি ইয়াবা সিন্ডিকেটে রয়েছে। তারা প্রশাসনের চোখ ফাঁকি দেওয়ার জন্য ভিআইপি স্টাইলে চলাফেরা করে। ইয়াবা পাচার করে বিমানে।
মাদকদ্রব্য অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাবা-মেয়ে বলে স্বীকার করেছে। বাবার কাছ থেকে ১ হাজার ৩০০ ও মেয়ের কাছ থেকে ৫০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। প্রায় সময় তারা কক্সবাজার এসে বিমানে করে ইয়াবা নিয়ে যায়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...