প্রকাশিত: ৩০/০৫/২০১৮ ৮:৫৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:১৯ এএম

ডেস্ক নিউজ:

কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য বিমানবন্দরে একটি আন্তর্জাতিক মানের প্যাসেঞ্জার ভবন নির্মাণ করা হচ্ছে।

নির্মাণ কাজটি বাস্তবায়ন করবে দেশীয় প্রতিষ্ঠান মেসার্স সিআরএফজি-এনডিইজেভি। এতে ব্যয় ধরা হয়েছে ২৭৫ কোটি টাকা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ কাজে ঠিকাদার নিয়োগ-সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব পাঠিয়েছে। বুধবার (৩০ মে) মন্ত্রিসভা কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপাতিত্বে অনুষ্ঠিতব্য বৈঠকে প্রস্তাবনাটি উপস্থাপিত হতে পারে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মহিবুল হক স্বাক্ষরিত প্রস্তাবনায় বলা হয়, কক্সবাজার বিমানবন্দর দেশের অভ্যন্তরীণ বিমানবন্দর সমূহের মধ্যে অন্যতম। বর্তমানে এ বিমানবন্দরে প্রতিদিন গড়ে ১০টি যাত্রীবাহী ও চারটি কার্গো বিমান উড্ডয়ন-অবতরণ করে। দেশের পর্যটন শিল্প বিকাশে দেশি-বিদেশি পর্যটকদের যাতায়াত সুবিধায় পর্যটন নগরী কাক্সবাজারের সঙ্গে রাজধানীসহ অন্যান্য শহরের মধ্যে সুপরিসর বিমান চলাচল সুবিধা নিশ্চিত করা দরকার। এ লক্ষ্যে ‘কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন (১ম পর্যায়)’ শীর্ষক একটি প্রকল্প চলমান রয়েছে। এ প্রকল্পের আওতায় রানওয়ের দৈর্ঘ্য ও প্রস্থ বর্ধিতকরণ, লাইটিং সিস্টেম ও যন্ত্রাপাতি স্থাপনসহ রানওয়ের সুবিধাদি আন্তর্জাতিক বিমানবন্দরের মানদণ্ডে উন্নীত করা হচ্ছে।

প্রস্তাবনায় আরও বলা হয়- কক্সবাজার বিমানবন্দরের সঙ্গে সরাসরি বহির্বিশ্বের যোগাযোগ স্থাপনের লক্ষ্যে একটি আন্তর্জানিত প্যাসেঞ্জার টার্মিনাল ভবন নির্মাণ আবশ্যক। এ লক্ষ্যে বর্ণিত প্রকল্পটি ২৭৫ কোটি টাকা ব্যয়ে বেবিচকের নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়। উন্মুক্ত দরপত্রে অংশগ্রহণ করে সর্বনিম্ন দরদাতা হিসেবে এ প্রকল্পটি বাস্তবায়নের জন্য ঠিকাদার হিসেবে বাংলাদেশি প্রতিষ্ঠান মেসার্স সিআরএফজি-এনডিইজেভিকে নিয়োগ দেয়া যেতে পারে।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer