ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০৮/২০২৩ ৮:০০ এএম

কক্সবাজার বিমানবন্দরে ঢাকাগামী শফিক নামের এক যাত্রীকে ইয়াবাসহ আটক করেছে এপিবিএন পুলিশ।

রোববার (২০ আগস্ট) সকালে তাকে আটক করা হয়েছে। আটক মো. শফিক টেকনাফের জালিয়া পালংয়ের বাসিন্দা মো. রফিকের পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম।

তিনি বলেন, সকালে ঢাকা গমনের উদ্দেশ্যে কক্সবাজার বিমানবন্দর কনকোর্স হলে প্রবেশকালে সন্দেহ হলে তল্লাশি করা হয় ওই যাত্রীকে । এসময় তার সঙ্গে থাকা খয়েরি রংয়ের একটি ব্যাগ স্ক্যানিং মেশিনে দিলে তার ব্যাগে সু-কৌশলে রাখা ৩ হাজার ১৯৫ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ৯ লাখ ৫৮হাজার ৫০০ টাকা।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি রফিকুল ইসলাম

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer