ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/১২/২০২৩ ৯:০৯ এএম

কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সমপ্রসারণের ব্যয় ২২৫ কোটি ৪৫ লাখ ১৯ হাজার ৭৯৯ টাকা বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকার।

গত বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪৩তম সভায় এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে অনুমোদিত প্রস্তাবনাসমূহের বিস্তারিত তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি জানান, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সমপ্রসাণের মোট চুক্তি মূল্য ছিল ১ হাজার ৫৬৮ কোটি ৮৫ লাখ ৫৬ হাজার ৬৮৮ টাকা।

এই প্রকল্পের ভেরিয়েশন বাবদ ২২৫ কোটি ৪৫ লাখ ১৯ হাজার ৭৯৯ টাকা অনুমোদন দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...