প্রকাশিত: ১৫/০৮/২০১৬ ৯:৪২ পিএম

আহমদ গিয়াস, কক্সবাজার :
কক্সবাজার বঙ্গোপসাগরে গোসল করার সময় পানিতে ডুবে এক শিশু নিখোঁজ রয়েছে। এসময় বিপন্ন আরো ২ কিশোরকে উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ কিশোর জামাল হোসেন (১২) কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ও শহরের সাহিত্যিকা পল্লী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।
রবি লাইফ গার্ডের ইনচার্জ ছৈয়দ নূর জানান, সোমবার দুপুরে শহরের কলাতলীর কূলবর্তী সমুদ্রে ৭ কিশোর বন্ধু গোসল করতে নামে। এরমধ্যে ৩ জন বন্ধু টায়ার টিউব নিয়ে সমুদ্রের পানিতে ভাসার সময় এক পর্যায়ে ঢেউয়ের ধাক্কায় তারা টিউব থেকে পানিতে ছিটকে পড়ে। এসময় রবি লাইফ গার্ড কর্মীরা ঘটনাটি প্রত্যক্ষ করে দ্রুত সাগরে নেমে বিপন্ন দুই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও অপর কিশোর নিখোঁজ রয়ে যায়।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...