প্রকাশিত: ০৮/০৯/২০১৮ ৯:৫৫ পিএম


সংবাদ বিজ্ঞপ্তি:

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন হয়েছে। ৮ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভা মিলনায়তনে সরকারী গ্যাজেট প্রজ্ঞাপনের আলোকে পৌর পরিষদের সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করেন সচিব রাসেল চৌধুরী।সভায় সংরক্ষিত ও সাধারণ আসন থেকে নির্বাচিত কাউন্সিলরগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন করা হয়।

এতে কাউন্সিলরগণের প্রত্যক্ষ ভোটে ১নং প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মাহবুবুর রহমান চৌধুরী, ২নং প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন ৯নং ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিন কবির এবং ৩নং প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন ১, ২ ও ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহেনা আকতার পাখি।

পরে নির্বাচিত তিনজন প্যানেল মেয়রকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মেয়র মুজিবুর রহমান। এসময় সকল কাউন্সিলরসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কক্সবাজার পৌরসভার সচিব ও প্যানেল মেয়র নির্বাচন কর্মকর্তা রাসেল চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...