ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/০১/২০২৫ ৯:১৬ পিএম

কক্সবাজার শহরে নিন্মমানের সড়ক বাতি ও সিসিটিভি ক্যামেরা লাগিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ এর বিষয়ে পৌরসভায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে এ অভিযান চালানো হয়।

দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক অনিক বড়ুয়া জানান, সড়কবাতি প্রকল্পের বাজেট বরাদ্দ ও টেন্ডার প্রক্রিয়ার বিস্তারিত কাগজপত্র সংগ্রহ করেছে। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারের কার কতোটুকু দায়িত্ব তাও খতিয়ে দেখা হচ্ছে।

অনিক বড়ুয়া বলেন, সম্পূর্ণ রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা আমাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবো।

কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা জানান, দুদক তাদের কাছে জানতে চেয়েছে শহরের প্রধান সড়ক গুলোতে সন্ধ্যার পর বাতি জ্বলেনা কেনো?

কক্সবাজারের প্রধান সড়কগুলো কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এবং সড়ক বিভাগের তত্ত্বাবধানে জানিয়ে পৌরসভার এই কর্মকর্তা বলেন, সিসিটিভি এবং সড়ক বাতিসহ সড়কের যাবতীয় কাজে পৌরসভার কোনো হস্তক্ষেপ নেই।

পরাক্রম চাকমা আরো বলেন, শহরের উপসড়ক গুলোতে বিশ্বব্যাংকের অর্থায়নে ও এলজিইডির মাধ্যমে পৌরসভা যে প্রকল্পটি বাস্তবায়ন করেছে সেটি আমি যোগদান করার পূর্বে। তাই বিষয়টি নিয়ে বিস্তারিত বলতে পারবোনা।

“কেউ যদি বলে অনিয়ম হয়েছে, সেটা খতিয়ে দেখা যেতে পারে। তবে আমি যোগদান করার পর এমন কোনো কাজ হয়নি”

পাঠকের মতামত

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...
Single Page Footer