উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮/০৭/২০২৪ ১:৫৪ পিএম

চট্টগ্রামের চন্দনাইশ থানাধীন দোহাজারী এলাকার বিওসি মোড় এলাকায় ট্রাক-মোটরসাইকেল সংঘ’র্ষে দুই যুবক নি’হ’ত হয়েছেন।

সোমবার (৮ জুলাই) ভোর রাত ৪টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিওসি মোড় এলাকায় এ দু’র্ঘ’টনা ঘটে।

নিহতরা হলেন- নোয়াখালী জেলার সান্তসিতার পূর্ব এওজবালিয়া গ্রামের মো. আব্দুর রবের ছেলে আরিফুল ইসলাম (১৮) ও একই জেলার সুধারাম থানার উত্তর মাছিমপুর এলাকার মো. ইউসুফের ছেলে ইমন (১৯)।

নিহত আরিফুলের মামা আহসান উল্লাহ হেলাল বলেন, ‘গত শুক্রবার আমার ভাগিনা তার ছয় বন্ধু মিলে তিনটি মোটরসাইকেল নিয়ে কক্সবাজার যায়। কক্সবাজার থেকে ফেরার সময় আজ ভোর রাতে দোহাজারী এলাকার বিওসি মোড়ে আমার ভাগিনার মোটরসাইকেলের সাথে ট্রাকের সং’ঘ’র্ষ হয়। এতে ঘটনাস্থলে তার বন্ধু নিহত হয়। এসময় আহতাবস্থায় আমার ভাগিনাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃ’ত ঘোষণা করেন।’

বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ইনচার্জ খান মুহাম্মদ ইরফান জানান, দোহাজারী বিওসি মোড়ে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নি’হ’ত হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তাবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...