প্রকাশিত: ১৮/১০/২০১৯ ৩:৪৫ পিএম , আপডেট: ১৮/১০/২০১৯ ৩:৪৭ পিএম

বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা এয়ারওয়েজ অথরাইজড এজেন্ট ডিলাইট হলিডে’র উদ্যোগে প্রথম হেলিকপটার সার্ভিস “মেডিক্যাল ইভাকুয়েশন” সেবা প্রদান করেছে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়াম থেকে। উক্ত ফ্লাইটে করে কক্সবাজার সদর হাসপাতালের ইমারজেন্সি রেফারেল রোগী পরিবহন করা হয়। ১৭ অক্টোবর বিকাল ২টা ৫৫ মিনিটে বসুন্ধরা এয়ারওয়েজ-এর আগস্ট ১১৯ হেলিকপ্টারটি রোগীকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। এ সময় উপস্থিত ছিলেন ডিলাইট হলিডে’র ম্যানেজিং ডিরেক্টর লায়ন মোহাম্মদ রিয়াজ উদ্দিন তারেকসহ অসংখ্য দর্শনার্থী। লায়ন মোহাম্মদ রিয়াজ উদ্দিন তারেক কক্সবাজারের অন্যতম হোটেল জিয়া গেস্ট হাউসের সত্ত্বাধিকারী আলহাজ্ব মোঃ ওমর সুলতান পরিবারের সন্তান।
উল্লেখ্য যে, এই মাস থেকে ডিলাইট হলিডে’র ব্যবসথাপনায় বসুন্ধরা গ্রুপের সহায়তায় কক্সবাজারে নিয়মিত ফানরাইড, সমগ্র বাংলাদেশে হেলিকপ্টারে যাতায়াত, বিয়ে, ভিআইপি সেবা, আনন্দ ভ্রমণ, ফিল্ম শুটিং ইত্যাদি হেলিকপ্টার সেবা প্রদান করা হবে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...