উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০১/১২/২০২৩ ৯:১২ এএম

প্রথমবারের মতো পর্যটন নগরী কক্সবাজার ও রাজধানী ঢাকার মধ্যে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে । সমুদ্র শহর কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ট্রেন ছেড়ে যাবে দুপুরে।

রেলওয়ের সূচি অনুযায়ী, দুপুর ১২ টা ৪০ মিনিটে কক্সবাজার আইকনিক রেলস্টেশন থেকে প্রথম ছাড়বে বাণিজ্যিক ট্রেন- কক্সবাজার এক্সপ্রেস। শুরুর প্রথম দিন ছাড়াও ৯ ডিসেম্বর পর্যন্ত এ রুটের ট্রেনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। চাহিদা বাড়ায় ট্রেনের বগি ২১টি থেকে বাড়িয়ে ২৩টি করা হয়েছে। প্রতিবার যাত্রায় ট্রেনটি বহন করবে ৯শ যাত্রী।

কক্সবাজারের স্টেশন মাস্টার ফরহাদ বিন চৌধুরী জানান, পূর্ণাঙ্গ কাজ শেষ না হলেও বাণিজ্যিক ট্রেন চলাচলের জন্য প্রস্তুত আইকনিক রেলস্টেশন। আপাতত দুটি ট্রেন যাতায়াত করবে এই রুটে। যেটি শুধুমাত্র থামবে চট্টগ্রাম ও ঢাকার এয়ারপোর্ট স্টেশনে।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...