প্রকাশিত: ১৩/০৫/২০১৮ ৯:৩২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:০০ এএম

রফিক মাহমুদ, উখিয়া:

কক্সবাজার-টেকনাফ সড়কে ভয়াবহ যানজটের কবলে পড়ে উখিয়ায় ৫ ঘন্টা যানবাহন যাতায়ত বন্ধ ছিল। রবিবার (১৩ মে) বিকেলে কুতুপালং,থাইংখালী, পালংখালী, কোর্টবাজার সহ উখিয়া সদর ষ্টেশনে যানজটের সৃষ্টি হয়। ফলে শত শত যানবাহন ঘন্টার পর ঘন্টা আটকা পড়ে যায়। বিশেষ করে রোহিঙ্গাদের মানবিক সেবার নামে অতিরিক্ত যানবাহন বেড়ে যাওয়ায় এ পরিস্থিতি দেখা দিয়েছে।

সরজমিন পরিদর্শনে দেখা যায়,উখিয়ায় ১২টি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে। উক্ত ক্যাম্প গুলোতে রোহিঙ্গাদের মানবিক সেবার নামে ২ শতাধিক আই এনজিও এবং এনজিও কাজ করতেছে। তাদের কর্তা ব্যক্তিদের বহন করার জন্য ৩ হাজারের অধিক যানবাহন অতিরিক্ত এ সড়ক দিয়ে যাতাযত করছে।

সচেতন মহলের মতে, এনজিওদের অতিরিক্ত যানবাহনের কারণে সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত রাস্তা পারাপার কঠিন হয়ে পড়েছে। কচিকাচা শিক্ষার্থীরা এখন স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে।

প্রতিদিন কোর্টবাজার ও কুতুপালং এলাকায় ঘন্টার পর ঘন্টা যানজট লেগেই থাকে। বলতে গেলে ট্রাফিক ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। ৮/১০ জন ট্রাফিক পুুলিশ দায়িত্ব পালন করেও যানজট কমাতে পারছেনা। সুশীল সমাজ অবিলম্বে যানজট নিরসনে আরও ট্রাফিক ব্যবস্থা জোরদার সহ ট্রাফিক পুলিশ মোতায়েন করার জন্য পুলিশ সুপারের নিকট দাবী জানিয়েছেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer