ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/১০/২০২৩ ৮:১৪ এএম

কক্সবাজার-টেকনাফ সড়কে হাইওয়ে পুলিশের ধাওয়া করা কাভার্ডভ্যানের চাপায় মুফিজ নামের এক পথচারী নিহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে দেড় ঘণ্টা ধরে সড়ক অবরোধ করেছেন স্থানীয় জনতা। এসময় কাভার্ডভ্যান ভাঙচুর চালিয়ে পুলিশের ওপর হামলা চালানো হয়।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর মিঠাছড়ির ইউনিয়নের পানেরছড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাত ৮ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

নিহত মুফিজ প্রকাশ গোরামিয়া (৫৫) ওই এলাকার মৃত আলী মিয়ার ছেলে।

রামু মিঠাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস ভুট্টো ঘটনাস্থল থেকে জানান, রামু ক্রসিং হাইওয়ে পুলিশের একটি টহল দল কাভার্ডভ্যানটি ধাওয়া করলে ঘটনাস্থলে এসে মুফিজকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান এই ব্যক্তি। ঘটনার প্রতিবাদে কাভার্ডভ্যানটি ভাঙচুর করে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখেন। এসময় ঘটনাস্থলে পৌঁছে হাইওয়ে পুলিশের টহল দলটি। উত্তেজিত জনতা পুলিশকে হামলা করে ধাওয়া করলে তারা পালিয়ে যান।

তিনি জানান, হাইওয়ে পুলিশের টহল দল সড়কে দাঁড়িয়ে যানবাহন থামিয়ে চাঁদা আদায় করে থাকে। এবার তাই হয়েছে। পরে রামু থানার পুলিশের ওসি ও রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সড়ক অবরোধ তুলে নেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের মো. দেওয়ান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মিজবাহ উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। ধাওয়া করা টহল দলের উপপরিদর্শক (এসআই) আজহারুলের ফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেন আল আমিন নামের এক ব্যক্তি। তিনি নিজেকে গ্রামের বাসিন্দা উল্লেখ করে জানান, আজহারুল অসুস্থ, কথা বলতে পারবেন না।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer