প্রকাশিত: ১৬/০৭/২০২০ ৫:০৯ পিএম

ইমাম খাইর, কক্সবাজার
কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সহকারী কমিশনার জিন্নাত শহীদ পিংকি এর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন জনিত বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয় এর শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে সভায় জেলা প্রশাসক মো. কামাল হোসেন সভাপতিত্ব করেন।

এতে সহকারী কমিশনার জিন্নাত শহীদ পিংকির কর্ম তৎপরতা তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রশাসকসহ কর্মকর্তারা।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, জিন্নাত শহীদ পিংকি একজন দক্ষ ও কর্মঠ অফিসার। দীর্ঘ ৩ বছরের অধিক সময় এ কার্যালয়ে তিনি নিরলসভাবে কাজ করেছেন। তার ভবিষ্যত কর্মজীবনের জন্য নিরন্তর শুভ কামনা রইল ।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিদায় সংবর্ধনা শেষে জিন্নাত শহীদ পিংকিকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

পাঠকের মতামত

বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় এগিয়ে যাওয়ার প্রত্যয়দৈনিক আজকের কক্সবাজার বার্তা গণমানুষের কন্ঠস্বর হয়েই থাকবে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ...
Single Page Footer