প্রকাশিত: ২১/১০/২০১৯ ১:০২ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের সিনিয়র সাংবাদিক, দৈনিক কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমদকে সভাপতি, কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহদুরকে সাধারণ সম্পাদক করে কমিউনিটি পুলিশিং কক্সবাজার জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার ২১ অক্টোবর কক্সবাজার পুলিশ লাইন্স মাঠে কমিউনিটি পুলিশিং এর কক্সবাজার জেলাভূক্ত ৮ উপজেলা ও ৪ টি পৌরসভা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় কক্সবাজারের স্বনামধন্য পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমেদকে সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহদুরকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
সুত্রটি জানান, কমিউনিটি পুলিশিং এর নতুন কমিটি ঘোষনার আগে মেয়াদোত্তীর্ণ পূর্বের কমিটিটি বিলুপ্ত করা হয়। প্রসঙ্গত, কমিউনিটি পুলিশিং এর বিলুপ্ত কমিটির সভাপতি ছিলেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মরহুম এডভোকেট আমজাদ হোসেন।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি মিয়ানমারের স্ক্যাম সেন্টারে মৃত্যুর হাত থেকে ফিরে থাইল্যান্ডে ...
Single Page Footer