প্রকাশিত: ২৫/০৬/২০১৯ ৭:৩৯ এএম

বাসস : আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি আজ এক শোক বিবৃতিতে এ শোক ও দুঃখ প্রকাশ করেন।
এতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মরহুম আমজাদ হোসেনের পবিত্র আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
অপর পৃথক এক শোক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আমজাদ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
আমজাদ হোসেন আজ সোমবার বিকেলে কক্সবাজার সদর হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।
তার বয়স হয়েছিল ৭২ বছর।
মৃত্যুকালে তিনি ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আমজাদ হোসেন আজ দুপুর ২ টা ৪৫ মিনিটে কক্সবাজার জেলা অতিরক্ত জেলা ও দায়রা জর্জ আদালতে একটি মামলার সাক্ষ্যদানকালে বুকে ব্যথা অনুভব করেন। সেখান থেকে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer