প্রকাশিত: ১৩/০৮/২০১৯ ২:৩৪ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার কেজি স্কুলের ১০ম শ্রেণির মেধাবী ছাত্রী, শেভরন ক্লিনিকের নীচে শর্মা মেডিকো ও শহরের কৃষি অফিস রোডের শর্মা শপিং কমপ্লেক্সের অংশীদার বাবুল শর্মা ও রমা শর্মা’র কন্যা পৌষালী শর্মা (১৬) পরলোকগমন করছেন।
পৌষালী শর্মা গত ১১ আগষ্ট নিজ বাসায় স্ট্রোক করলে তাকে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ও পরদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ১৩ আগস্ট সকাল সাড়ে ১০ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বিষয়টি পরলোকগত পৌষালী শর্মার জেঠাত ভাই, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন সিবিএন-কে নিশ্চিত করেছেন। পরলোকগত পৌষালী শর্মার অন্তেষ্টিক্রিয়া রামু উপজেলার গর্জনিয়া প্রয়াত কবিরাজ সুরেন্দ্র বিজয় শর্মার পারিবারিক শ্মশানে মঙ্গলবার ১৩ আগস্ট রাত ৮ টায় অনুষ্ঠিত হবে বলে অধ্যাপক প্রিয়তোষ শর্মা জানিয়েছেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...