উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/০৯/২০২২ ৪:২৩ পিএম

কক্সবাজার জেলা কারাগারের ভেতর পরীক্ষা দিয়েছে মাদক মামলার আসামি।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে নয়ন শর্মা। তিনি মাদক পাচারের অভিযোগে আটক হয়েছিলেন চট্টগ্রামের সাতকানিয়ায়। তারপর দীর্ঘদিন ধরে চট্টগ্রাম কারাগারে বন্দি আছেন।

কক্সবাজার জেল সুপার কামাল উদ্দিন জানান, নয়ন শর্মা চট্টগ্রাম জেলা কারাগারে বন্দি আছে দীর্ঘদিন। এসএসসি পরীক্ষা দিতে আবেদন করেন নয়ন। জেলা প্রশাসন তার আবেদন গ্রহণ করে। এরপর চট্টগ্রাম থেকে কক্সবাজার কারাগারে বসে পরীক্ষা দেয় নয়ন শর্মা।

জেল সুপার বলেন, নয়নকে বুধবার সন্ধ্যায় কক্সবাজার আনা হয়। অল্প সময় নয়নের জন্য বিশেষ একটি পরীক্ষা হল প্রস্তুত করা হয়।

বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ে তিনি পরীক্ষায় অংশ নেন।

এর আগে সকালে তার জন্য প্রশ্নপত্র ও খাতা নিয়ে আসেন একজন শিক্ষক। যার সাথে ছিলো পুলিশ। নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা শেষ করেন নয়ন।

নয়নের টেকনাফ পাইলট স্কুল থেকে পরীক্ষা দেয়ার কথা ছিলো। কিন্তু ইয়াবা নিয়ে আটক হয়ে চট্টগ্রাম কারাগারে বন্দি তিনি। আবেদনের প্রেক্ষিতে কক্সবাজার জেলা কারাগারে পরীক্ষা দেয়ার সুযোগ পেলেন তিনি। সুত্র একাত্তরটিভি

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...