প্রকাশিত: ১০/০৫/২০১৮ ৭:২৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:০৬ এএম

উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজার জেলা কারাগারে বন্দি সম কোয়াট সুয়াংচি (৫৯) নামে এক থাই নাগরিকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস’ায় তিনি মারা যান। সম কোয়াট থাইল্যান্ডের চোয়ান চেইর ছেলে।
কক্সবাজার জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. বজলুর রশীদ আখন্দ
জানান, ২০১৪ সালের ফেব্রম্নয়ারি মাসে সম কোয়াট গ্রেফতার হয়ে হাজতি হিসেবে কারাগারে ছিলেন। তার বিরম্নদ্ধে মানবপাচার ও অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুটি মামলা রয়েছে। মামলা দুটি কক্সবাজার জেলা জজ আদালতে বিচারাধীন।
তিনি আরো জানান, মঙ্গলবার সারাদিন তিনি সুস’ ছিলেন। সন্ধ্যার পর ইশারায় বুক ও পেটে ব্যথার কথা জানান। তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পরও ব্যথা না কমলে রাতেই কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস’ায় রাত ১১টায় তিনি মারা যান বলে জানান চিকিৎসক। নিহতের মরদেহ ময়নাতদনেত্মর জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer