ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০১/২০২৫ ৮:২৯ এএম

সেবার বিপরীতে গ্রাহকদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগের প্রেক্ষিতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। এসময় দপ্তরটির কয়েকজন কর্মকর্তাকেও প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত দুর্নীতি দমন কমিশন কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো: শাখাওয়াত হোসেনের নেতৃত্বে এ অভিযান চলে। প্রায় দুই ঘন্টার অভিযান ও জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তদের বৃহস্পতিবার দুদক কার্যালয়ে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য মৌখিক নির্দেশনা দিয়েছে দুদক।
এ ব্যাপারে অভিযুক্তদের নোটিশ জারি এবং অভিযোগের বিষয়গুলো আরও খতিয়ে দেখে উর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেয়া হবে বলেও জানিয়েছেন দুদক কর্মকর্তা শাখাওয়াত।

অভিযান চলাকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মো: নুরুল আবছার অনুপস্থিত ছিলেন।

দুদক কর্মকর্তা মো: শাখাওয়াত হোসেন জানিয়েছেন, প্রাথমিকভাবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসারদের বিরুদ্ধে উঠা অভিযোগের কোন প্রমাণ নিশ্চিত হওয়া যায়নি। কারণ কর্তৃপক্ষ এখনও কোন রেকর্ডপত্র দেখাতে পারেনি। বৃহস্পতিবার মধ্য তাদের রেকর্ডপত্র দাখিল করা হবে। সেখানে কোন ফাইন্ডিংস্ পেলে বিষয়টি অনুসন্ধানের জন্য জন্য আবেদন করা হবে

পাঠকের মতামত

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...
Single Page Footer