উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৪/০৭/২০২৩ ২:২৮ পিএম

পাঁচ দি‌নের সফরে আজ মঙ্গলবার বাংলাদেশে আসছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান। রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধের তদন্তে জবাবদিহিতা নি‌শ্চিত করার লক্ষ্যে দ্বিতীয় দফায় তার এ বাংলাদেশ সফর।

মঙ্গলবার (৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আইসিসির প্রধান কৌঁসুলির সফ‌রের তথ‌্য ঢাকা পোস্ট‌কে নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এ কর্মকর্তা জানান, আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান দ্বিতীয় দফায় বাংলা‌দেশ সফর কর‌বেন। তি‌নি কক্সবাজার রো‌হিঙ্গা ক‌্যাম্প প‌রিদর্শন কর‌বেন, রো‌হিঙ্গা‌দের স‌ঙ্গে আলাপ কর‌বেন। তিনি রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধের তদন্তে জবাবদিহিতা নি‌শ্চিত করার বি‌ষ‌য়ে রো‌হিঙ্গা‌দের স‌ঙ্গে আলাপ ক‌রে বি‌ভিন্ন আলামত সং‌গ্রহের চেষ্টা কর‌বেন। তার সফ‌রের মূল উদ্দেশ্য এটি।

বাংলা‌দেশ সফ‌রে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

পাঠকের মতামত

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...