প্রকাশিত: ২২/০৭/২০২০ ৮:১৩ এএম

আশ্রয়ণের ২০ টি ভবনের নাম দিয়েছেন প্রধানমন্ত্রী
কক্সবাজারে সেনাবাহিনীর নির্মিত আশ্রায়ণ প্রকল্পের ২০টি ভবন উদ্বোধন করা হবে।

বিশ্বের সর্ববৃহৎ জলবায়ু উদ্বাস্তুর আশ্রয়ণ প্রকল্প কক্সবাজারের খুরুশকুলে। আগামীকাল বৃহষ্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আশ্রয়ণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার জানিয়েছেন, ২৫৩ একর জমির প্রকল্পে ১২০ টি বহুতল বিশিস্ট ভবন নির্মিত হবে। প্রকল্পে পুনর্বাসন করা হচ্ছে চার হাজারের বেশী পরিবার। বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে ২০ টি বহুতল ভবনের নির্মাণ কাজ শেষ করেছে প্রকল্পে।
তবে সবচেয়ে আকর্ষণের বিষয়টি হচ্ছে, নির্মিত ২০টি অত্যাধুনিক ভবনের নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে লিখে নামকরণ করেছেন। কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জানিয়েছেন, কক্সবাজারের প্রতি প্রধানমন্ত্রীর দুর্বলতা যেন ক্রমশঃ বেড়েই চলেছে।
আবহমান বাংলার প্রকৃতি এবং কক্সবাজারের নানা স্থান নিয়েই প্রধানমন্ত্রীর নিজ হাতে লেখা নামগুলো হচ্ছে –১) সাম্পান, ২) কোরাল, ৩) রজনীগন্ধা, ৪) গন্ধরাজ, ৫) হাসনাহেনা, ৬) কামিনী, ৭) গুলমোহর, ৮) গোলাপ, ৯) সোনালী, ১০) নীলাম্বরী, ১১) ঝিনুক, ১২) কেওড়া, ১৩) মুক্তা, ১৪) প্রবাল, ১৫) সোপান, ১৬) মনখালী, ১৭) শনখালী, ১৮) দোলনচাঁপা , ১৯) ইনানী, ২০) বাঁকখালী ।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...