উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৪/০২/২০২৪ ১১:৪২ পিএম

এড. আবুল কালাম সিদ্দিকী সভাপতি ও এড. মোঃ তাওহীদুল আনোয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত

বেলাল আজাদ, কক্সবাজার:
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদক সহ সংখ্যাগরিষ্ট বিজয়ী হয়েছে সরকারবিরোধী (বিএনপি-জামায়াতপন্থী) আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল। এতে

শনিবার (২৫ ফেব্রুয়ারী) আইনজীবী সমিতির জেলা সদর ও চকরিয়া আইনজীবী সমিতি ভবন ভোটকেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। সমিতির ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুই প্যানেলের ৩৪ জন প্রার্থী।

নির্বাচনে সভাপতি পদে ৪৪২ ভোট পেয়ে বিজয়ী হন আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের এড. আবুল তাবুল সিদ্দিকী।
একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে এড. মোঃ তাওহীদুল আনোয়ার ৪৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সহ-সভাপতি পদে ৫০৭ ভোট পেয়ে এড. নাজিম উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) পদে ৫২৭ ভোট পেয়ে এড. মোঃ আব্দুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে ৪২২ ভোট পেয়ে এড. কলিম উল্লাহ মামুন, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে ৪৯৮ ভোট পেয়ে এড. মোঃ শহীদুল্লাহ, আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৬১৯ ভোট পেয়ে এড. শেফাউল করিম রানা নির্বাচিত হয়েছেন।
অন্য দিকে
সিনিয়র সহ-সভাপতি পদে ৪৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সরকারপন্থী (আ’লীগ) আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের এড. মাহবুবুর রহমান নির্বাচিত হয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১০.৩০) অন্যান্য পদগুলোর ভোট গণনা চলমান রয়েছে।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...