প্রকাশিত: ১৬/০২/২০১৭ ২:০৩ পিএম , আপডেট: ১৬/০২/২০১৭ ২:০৪ পিএম

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলায় এসএসসি পরীক্ষার্থীবাহী একটি বাস খালে পড়ে ১৬ ছাত্র-ছাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার পশ্চিম বড় বেওলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চকরিয়া থানার ওসি তদন্ত কামরুল আযম জানান, বাসটি এসএসসি দাখিল পরীক্ষার্থীদের নিয়ে মহসনিয়া মাদ্রাসা থেকে সাহারবিল আনোয়ারউল-উলুম কামিল মাদ্রাসায় যাচ্ছিল। বাসটিতে মইনুদ্দিন নামে একজন শিক্ষকসহ ৫৪ জন পরীক্ষার্থী ছিল।

পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে সবাই কম-বেশি আহত হয়। এদের মধ্যে ১৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ড. আবদুল সালাম জানান, সকালে ১৬ জন এসএসসির দাখিল পরীক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের সবাইকে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে একজন ছাড়া সবাই কেন্দ্রে পরীক্ষায় দিতে গিয়েছে বলে জানান তিনি।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer