প্রকাশিত: ০২/১২/২০১৮ ৩:৫২ পিএম

সিভয়েস :একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারে প্রার্থী বাছাইয়ে বিভিন্ন অভিযোগে ঝুলে আছে চার প্রার্থীর আবেদন। চারটি আসনের মধ্যে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে চারজনের।

আজ রোববার (২ ডিসেম্বর) সকাল দশটায় কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউজে সম্মেলন কক্ষে বাছাই প্রক্রিয়া চলে।

এর মধ্যে বাতিল প্রার্থীরা হলো- ট্যাক্স ফাঁকি ও সম্পদের বিবরণী জমা না দেয়ায় কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ মোহিবুল্লাহ, প্রার্থীর পক্ষে নেয়া স্বাক্ষরে জালিয়াতির অভিযোগে মহেশখালী উপজেলা বিএনপি’র আহ্বায়ক স্বতন্ত্র প্রার্থী আবু বক্কর সিদ্দিক, অসম্পূর্ণ আবেদনের কারণে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম এবং কক্সবাজার-৩ (উখিয়া-টেকনাফ) আসনে স্বতন্ত্র প্রার্থী পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী।

এছাড়া বিভিন্ন অভিযোগে যাদের মনোনয়নপত্র গৃহীত হয়নি তারা হলেন- কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ডক্টর আনসারুল করিম, জামায়াতের এএইচএম হামিদুর রহমান আযাদ, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের লুৎফর রহমান কাজল এবং কক্সবাজার-৪ ( উখিয়া-টেকনাফ) আসনে জাপা মনোনীত প্রার্থী মাস্টার এমএ মনজুর। তাদেরকে রোববার বিকাল চারটা পর্যন্ত সময় দেয়া হয়েছে।

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. কামাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল আফসার, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমদসহ সকল সহকারী রিটার্নিং অফিসার ও  সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তবে বাছাইয়ে উত্তীর্ণ হওয়ার পরও কেউ প্রার্থীতা প্রত্যাহার করতে চাইলে আগামী ৯ ডিসেম্বরের মধ্যে তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। এ পর্বের পর ১০ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক বরাদ্দের পরই আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা প্রচার চালাতে পারবেন।

গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। পরদিন থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। ২৮ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। সব ঠিকঠাক থাকলে ভোটগ্রহণ হবে ৩০ ডিসেম্বর।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...