উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০/১০/২০২২ ৮:০০ এএম , আপডেট: ১০/১০/২০২২ ৮:০০ এএম

কক্সবাজার পৌরসভার বাজারঘাটা এলাকার নাপিতাপুকুর এলাকায় অভিযান চালিয়ে ৪৪ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃত মাদক কারবারি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পাওয়ার হাউস এলাকার আক্তার কামালের ছেলে মহিউদ্দিন (৪৫)।

ইয়াবা কারবারি মহিউদ্দিন দীর্ঘদিন ধরে কক্সবাজার পৌরসভার বাজারঘাটার নাপিতাপুকুর এলাকায় স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। শনিবার (৮ অক্টোবর) মধ্যরাতের দিকে কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম পিপিএম বার-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে একদল পুলিশ মহিউদ্দিনের ঘরে অভিযান চালিয়ে ৪৪ হাজার ইয়াবা উদ্ধার করে।
এ সময় ইয়াবা বিক্রির ৩৭ হাজার টাকা এবং মাদক কারবারের কাজে ব্যবহৃত একটি এন্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ১ কোটি ৩২ লাখ টাকা। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামি মহিউদ্দিনসহ পলাতক আসামিদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

পাঠকের মতামত

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...