প্রকাশিত: ০৪/১০/২০১৬ ৮:৫০ পিএম

coxs-bazar-rab-7pic-0410161_1আবদুর রাজ্জাক,কক্সবাজার :

র‌্যাব-৭,কক্সবাজার ইউনিটের সদস্যরা কক্সবাজার জেলার রামু উপজেলায় অভিযান চালিয়ে ৩ টি দেশীয় অস্ত্র (ওয়ান শুটার গান) ও ৩ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আহমেদ হোসেন (৩০) কে গ্রেফতার করেছে। ০৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে র‌্যাব সদস্যরা জেলার রামু উপজেলার পানিরছড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে। গেস্খফতারকৃত আহমেদ হোসেন রামু উপজেলার থলিয়া কলা গ্রামের মৃত মোস্তাফার পুত্র বলে জানা গেছে।

র‌্যাব-৭,র এডি সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ০৪ অক্টোবর মঙ্গলবার দুপুর ১ টা ৪৫ মিনিটের সময় র‌্যাব-৭,কক্সবাজার ইউনিটের সিনিয়র এএসপি মোঃ সোহেল মাহমুদ,পিপিএম এর নেতৃত্বে এক দল র‌্যাব সদস্য গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার রামু উপজেলার পানিরছড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩ টি দেশীয় অস্ত্র(ওয়ান শুটার গান) ও ৩ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আহমেদ হোসেন (৩০) কে গ্রেফতার করে।

এব্যাপারে গ্রেফতারকৃত আসামী এবং জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র‌্যাব সূত্রে প্রকাশ।

পাঠকের মতামত

 

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...