প্রকাশিত: ২৩/০৫/২০১৮ ৫:৩৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩৪ এএম
ফাইল ছবি
ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধি : এক লাখ আট হাজার ইয়াবাসহ কক্সবাজারে শুটিং করতে আসা ‘সরকার প্রোডাকশন হাউস’ নামে একটি শুটিং টিমের ১০ সদস্যকে আটক করেছে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা।

বুধবার দুপুরে পর্যটন শহরের কলাতলীর সার্ফিং চত্বর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।

আটকরা হলেন- রাজশাহীর কুখ্যাত মাদকচক্রের প্রধান আসলাম সরকার (৪০), ড্রাইভার মাসুদ রানা (৩২) ও শুটিং টিমের ৮ আর্টিস্টসহ মোট ১০ জন।

র‌্যাব-৭ এর কক্সবাজারের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন বলেন, মিউজিক ভিডিও করার নামে কক্সবাজার এসে ইয়াবা নিয়ে ফেরার পথে রাজশাহীভিত্তিক মাদকচক্র ‘সরকার প্রোডাকশন হাউস’র ১০ সদস্যকে আটক করা হয়েছে।

তিনি জানান, আসলাম সরকার রাজশাহীর মাদক চক্রের প্রধান। তিনি নানা সময় নানা বেশ ধরে কক্সবাজার থেকে ইয়াবা পরিবহন করতেন। এবার তিনি মিউজিক ভিডিওর শুটিংয়ের নাম দিয়ে ইয়াবা নিতে আসেন। ইয়াবা কিনে মাইক্রোবাসযোগে রাজশাহী ফেরার পথে তাদেরকে ইয়াবাসহ আটক করা হয়।

মেজর রুহুল আমিন আরও বলেন, তাদের ১০ জনের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer