প্রকাশিত: ১৪/০২/২০২১ ৮:০৭ পিএম , আপডেট: ১৪/০২/২০২১ ৮:৪৭ পিএম

রাসেদুল ইসলাম মাহমুদ:
কক্সবাজারে ১৭ লক্ষ ৭৫ হাজার ইয়াবা পাচার ও এক কোটি ৭০ লক্ষ ৬৮ হাজার ৫০০ টাকা উদ্ধারের ঘটনায় ৪ জন আসামীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামীরা হল, নজরুল ইসলাম এর পুত্র জহুরুল ইসলাম প্রকাশ ফারুক (৩৭) কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছটার মোজাফফর আহমদ এর পুত্র নুরুল আলম প্রকাশ বাবু (৫৫), একই এলাকার আবুল হোসেনের পুত্র আবুল কালাম (৫০) এবং আবুল কালাম এর পুত্র শেখ আবদুল্লাহ (১৯)।

রোববার (১৪ ফেব্রুয়ারি) কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নম্বর-৪ এর বিজ্ঞ বিচারক জেরিন সুলতানা রিমান্ড আবেদন এর শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) জেলা গোয়েন্দা শাখা শাখার ওসি শেখ মোহাম্মদ আলীর ১০ দিনের রিমান্ড আবেদন প্রেক্ষিতে বিজ্ঞ বিচারক এ আদেশ দেন। যার জিআর মামলা নম্বর : ৯০/২০২১ (সদর)। সদর মডেল থানা মামলা নম্বর : ২৯/২০২১, তারিখ : ১০/১৪/২০২১ ইংরেজি।

আদালতে আসামিদের পক্ষে রিমান্ড আবেদন এর বিপক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এডভোকেট মোঃ ছৈয়দ আলম, এডভোকেট হারুন অর রশিদ, এডভোকেট আবুল হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি সদর উপজেলার চৌফলদন্ডী ঘাট থেকে ১৪ লক্ষ পিচ ইয়াবা টেবলেট এবং একইদিন বিকেলে মামলার প্রধান আসামি জহুরুল ইসলাম প্রকাশ ফারুকের উত্তর নুবিয়াছটাস্থ বাড়ি থেকে বস্তাভর্তি নগদ এক কোটি ৭০ লক্ষ ৬৮ হাজার ৫০০ টাকা উদ্ধার, পরে তাদের মতে আবার পুনরায় ৩ লাখ ৭৫ হাজার ইয়াবা উদ্ধার করে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer