প্রকাশিত: ০১/০৭/২০১৯ ১০:৪৯ এএম

হেলদি শহর খ্যাত কক্সবাজারে ভয়ানক শব্দ দূষণে জড়িত এরা কারা ? উচ্চ শব্দ মাত্রার দ্রুতগতির মোটর সাইকেল নিয়ে টিনএজার হোন্ডারোহি এসব তরুণরা কক্সবাজারের পরিবেশ বিষিয়ে তুলছে। প্রত্যহ সমান তালে শহরে এসব হোন্ডারোহি বখাটে সিন্ডিকেট কানজ¦ালা করা শব্দের বাহাদুরি দেখিয়ে দাবড়িয়ে বেড়াচ্ছে পুরো শহরে। বিশেষ করে কক্সবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়, কক্সবাজার সরকারী মহিলা কলেজ, সিটি কলেজ ও কক্সবাজার সরকারি কলেজ গেইট কেন্দ্রিক সক্রিয় এসব হোন্ডারোহি ইভটিজার- টিনএজার গ্রুপ। শহরের গোলদিঘীর পাড়, শহীদ সরণী, হাসপাতাল সড়ক ও স্টেড়িয়াম পাড়ার আশপাশেও সক্রিয় প্রায় ডজন দু’য়েক হোন্ডা নিয়ে কালো চশমার ৪০/৫০ সদস্যের পৃথক বখাটে চক্র। অধিক সিসির এসব হোন্ডার অধিকাংশই লাইসেন্স বিহীন কিংবা অন-টেস্ট লেখা সম্বলিত। আবার ৪/৫ চক্রের রয়েছে চোরাই হোন্ডা। প্রত্যহ সকালে স্কুল-কলেজ শুরুর সময় এবং দুপুরে ছুটির সময় ছাত্রীদের মনোযোগ আকর্ষণ করতে এদের দৌরাত্ম্য অনেকাংশে বেড়ে যায়।
সূত্র জানায়- শহর ও শহরতলির ধনাঢ্য পরিবারে জন্ম নেয়া পরিবারের অবাধ্য বখাটে তরুণরা মোটর সাইকেলের উচ্চ ভলিউম কিংবা গেয়ার শব্দ দূষণের মাধ্যমে পুরো শহরে তাদের বাপ-দাদার তালুকদারি কায়েম করেছে। আবার অনেকে আছে সন্ত্রাসী কাজে ভাড়ায় খাটা টোকাই। শহরে শব্দ ও গতির সন্ত্রাস কায়েম করা এদের দেখেও না দেখার ভান করে এসব দেখ-ভালোর দায়িত্বে থাকা কক্সবাজার ট্রাফিক পুলিশের সদস্যরা। অভিযোগ রয়েছে-এলাকা ভিত্তিক সরকার দলীয় নেতার আশীর্বাদ পুষ্ট হয়ে, রাজনৈতিক রং লাগিয়ে তারা দ্রুতগতি ও প্রচন্ড শব্দ করে ঘুরে বেড়ায়। ফলে অহেতুক ঝামেলা এড়াতে পুলিশও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। শুধু তাই নয়-চক্রটির ৪/৫টি গ্রুপ এসব হোন্ডা নিয়ে শহর ও শহরতলিতে ছিনতাই ও ইয়াবা পাচারের মত জঘন্য অপকর্মে জড়িত।
এদিকে কক্সবাজারেরসচেতন মহলের মতে-এদের চিহ্নিত করে দ্রুত আইনের কাছে সোপর্দ করা না গেলে কক্সবাজারের আইন-শৃংখলা পরিস্থিতি দ্রুত অবনতি ঘটতে পারে। সুত্র:দেশবিদেশ..

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...