প্রকাশিত: ১০/০২/২০২১ ৯:৫৯ এএম


কক্সবাজারে আবাসিক হোটেল ও রেস্টুরেন্টে ভ্যাট ফাঁকির বিরুদ্ধে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযানের প্রথমদিন কক্সবাজার শহরের কলাতলী এলাকায় উইন্ডো টেরেজ, অস্টারিকো, সী-উত্তরা, হোটেল ডায়মন্ড ও শালিক রেস্তোরাঁয় প্রচুর ভ্যাট ফাঁকির প্রমান পাওয়া গেছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্রগ্রাম-২ এর সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন, রতন কুমার দাশ ও উপসহকারী পরিচালক মো. শরিফ উদ্দিন।

দুদক সূত্রে জানা গেছে, কক্সবাজার শহরে চার শতাধিক আবাসিক হোটেল, দুই শতাধিক রেস্টুরেন্ট ও কয়েক শ’ বিভিন্ন ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান কাস্টমসের কতিপয় কর্মকর্তার সাথে যোগসাজস করে ভ্যাট ফাঁকি দিয়ে আসছে। এমন অভিযোগের প্রেক্ষিতে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তাদের সাথে নিয়ে আজ অভিযানে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযানের নেতৃত্বদেয়া কর্মকর্তারা জানান, অভিযান পরিচালনা করা প্রতিষ্ঠানগুলোকে ফাঁকিদেয়া সমুদয় ভ্যাট পরিশোধ করতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে দুদক। একইসাথে কক্সবাজারে আবাসিক হোটেল ও রেস্টুরেন্টে ভ্যাট ফাঁকির বিরুদ্ধে এ অভিযান আগামী এক মাস পর্যায়ক্রমে সব হোটেল-রেস্টুরেন্টে পরিচালনা করা হবে।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer