প্রকাশিত: ১৬/০৩/২০২১ ৭:২৪ পিএম

কক্সবাজার শহরের কলাতলীর কটেজ জোনের সুইটহোম নামের একটি কটেজ থেকে আবদুল মান্নান নামের যুবকের লাশ পাওয়া গেছে।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে সিআইডি ও থানা পুলিশের দল লাশটি উদ্ধার করেন। আলামত ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি মর্গে নেয়া হয়েছে।

নিহত আবদুল মান্নান কক্সবাজার শহরের বাদশা ঘোনা এলাকার জাকের হোসাইনের পুত্র।

কটেজ কর্তৃপক্ষ জানান, দুইদিন আগে দুই বন্ধুসহ তিনজন মিলে কটেজ সুইটহোমের ৩০২ নং কক্ষ ভাড়া নেন। এর মধ্যে আজ মঙ্গলবার বিকালের দিকে ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হলে পুলিশকে খবর দেন।

ঘটনাস্থল থেকে পুলিশের এক কর্মকর্তা জানান, গলায় তার পেঁচিয়ে হত্যা করা হয়েছে। গলায় তার পেঁচানোর দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, সাথে থাকা দুইজন মিলে গলায় তার পেঁচিয়েছে তাকে হত্যা করে খাটের নিচে লাশ লুকিয়ে পালিয়ে গেছে। সুত্র: সিবিএন

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...