উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৭/১২/২০২৩ ৮:৩৬ এএম

কক্সবাজারে অসামাজিক কার্যকলাপের অভিযোগে একটি কটেজ থেকে ১৩ নারী-পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ ডিসেম্বর) ভোররাতে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে।

শনিবার সন্ধ্যায় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিছু হোটেল ও কটেজে দিন দুপুরে চলছে মাদক বিকিকিনিসহ অসামাজিক কার্যকলাপ। এসব অপরাধ দমনে বিশেষ টিম গঠন করে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার।

যার প্রেক্ষিতে ১৬ ডিসেম্বর গভীর রাতে অভিযান পরিচালনা করে কলাতলী লাইট হাউজ এলাকার জলপরী রোডের হোটেল এবিসিএল রিসোর্ট এন্ড গেস্ট হাউজের বিভিন্ন রুম থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত ৭ জন নারী এবং ৬ জন পুরুষসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়।

SPONSORED CONTENT

গ্রেফতাররা হলো- কুষ্টিয়া মহন নগরের আবদুর রাজ্জাকের পুত্র মো. শরিফুল ইসলাম (২৮), গাজীপুর কাপাসিয়ার চেন্নার ওহিদুলের মেয়ে স্মৃতি আক্তার (২৪), ফেনীর মধ্যম রামপুরের মৃত নুরুল আমিনের পুত্র মোঃ মহিদুল হাসান (২৩), কুমিল্লার ঢালুয়ার মো. মনিরের মেয়ে প্রমি আক্তার (২০), টেকনাফ হ্নীলার পূর্ব সিকদার পাড়ার আলী আহমদের পুত্র কফিল আহমেদ (২৩), হ্নীলা রঙ্গীখালীর মোহাম্মদ হোসনের মেয়ে ইয়াছমিন আক্তার (২০), ঈদগাহ জাকির পাড়ার শাহ আলমের পুত্র মোঃ ইব্রাহিম (২০), একই এলাকার মমতাজ আহমদের মেয়ে জান্নাতুল নাঈম(১৯), খাগড়াছড়ির মাটিয়ারাঙ্গা ভূঁইয়া পাড়ার মন্টু চৌধুরীর পুত্র মোঃ শুভ চৌধুরী (২৮), খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাইল্লাদড়ি মৃত সুশীল ত্রিপুরার মেয়ে পিঙ্কি ত্রিপুরা (২০), চকরিয়ার আনোয়ার হোসেনের পুত্র মোঃ সাইফুল ইসলাম (৩২), উখিয়া কুতুপালংয়ের নবী হোসেনের মেয়ে ফাতেমা (২১) ও সাতকানিয়া মির্জাখালী বাংলা বাজারের ফকির আহমদের মেয়ে কাউছার জান্নাত মুন্নি (২২)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...