প্রকাশিত: ০৮/০৬/২০২০ ৭:১৭ এএম

এক হাজার ছাড়িয়েছে কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আর মারা গেছেন এক রোহিঙ্গাসহ ২০ জন।
সর্বশেষ রোববার (৬ জুন) কক্সবাজার জেলায় রোহিঙ্গাসহ নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩২ জনের। এছাড়া একইদিন জেলার বাইরের শনাক্ত হয়েছে ৫ জন।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য জানান। তিনি বলেন, রোববার কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৭ জনের করোনা পজিটিভ এসেছে। এরা সবাই নতুন শনাক্ত। ৩৭ মধ্যে কক্সবাজার জেলার ৩২ জন। এদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ১৪ জন, পেকুয়া উপজেলার ১ জন, চকরিয়া উপজেলার ৮ জন, রামু উপজেলার ১ জন, উখিয়া উপজেলার ৭ জন ও একজন রোহিঙ্গা। অন্য জেলার ৫ জনের মধ্যে নাইক্ষ্যংছড়ির ১ জন, বান্দরবানের ১ জন ও সাতকানিয়ার ৩ জন।
উল্লেখ্য, কক্সবাজার মেডিকেল কলেজে ৬৫ দিনে মোট ৭ হাজার ৯৫৫ জন সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১ হাজার ১০৩ জনের রিপোর্ট করোনা পজিটিভ পাওয়া গেল। করোনা পজিটিভ আসাদের মধ্যে কক্সবাজার জেলার ১০০১ জন। এছাড়া এ পর্যন্ত এক রোহিঙ্গাসহ মোট ২০ জনের মৃত্যু হয়েছে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer