প্রকাশিত: ১৯/০৮/২০১৮ ৭:২৪ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার শহরে এক স্কুলছাত্রীকে কটেজে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে বেলাল উদ্দিন নামে এক গৃহশিক্ষককে আটক করেছে পুলিশ। এঘটনায় দায়ের করা মামলায় শনিবার (১৮ আগষ্ট) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আটক গৃহশিক্ষক সদর উপজেলার ঈদগাঁও ইসলামাবাদ ইউনিয়নের ইউসুফের খিল এলাকার শফি আলমের ছেলে এবং কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। শুক্রবার (১৭ আগষ্ট) রাতে হোটেল সী-কুইনের সামনে থেকে আটক তাকে করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভূক্তভোগি স্কুলছাত্রীর বাসা কক্সবাজার সিটি কলেজের পাশের এলাকায়। দীর্ঘদিন ধরে বেলাল উদ্দিন তাকে বাসায় গিয়ে পড়াতো। বেলাল শহরের মধ্যম টেকপাড়া এলাকায় একটি ছাত্রাবাসে থাকেন। দীর্ঘদিন পড়ানোর সুবাদে স্কুলছাত্রীকে বিভিন্ন ধরনের প্রলোভন ও কুপ্রস্তাব দেন তিনি।
গত ২৮ জুলাই শহরের বৌদ্ধ মন্দিরের সামনে থেকে স্কুলছাত্রীকে ফুসলিয়ে একটি সিএনজিতে (অটোরিক্সা) তুলেন বেলাল। এরপর কলাতলী ‘নিশান কটেজ’ এর ৩০১ নাম্বার কক্ষে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। কটেজ থেকে ছাড়া পেয়ে ঘটনার বিষয়ে বাসায় অবগত করে ওই স্কুল ছাত্রী। পরে ৩০ জুলাই ভুক্তভোগীর মা বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকেই পলাতক ছিলেন গৃহ শিক্ষক বেলাল উদ্দিন।
অভিযান পরিচালনাকারী কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক দেবব্রত রায় বলেন, খবর পেয়ে শুক্রবার রাতে শহরের হোটেল সী-কুইন এর সামনে থেকে বেলাল উদ্দিনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্কুলছাত্রীকে ধর্ষণের কথা স্বীকার করেন বেলাল।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বলেন, আটক বেলাল উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer