উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৬/১২/২০২২ ১:৫২ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে মোহাম্মদ ইকবাল (৫২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সীগাল পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত পর্যটক মোহাম্মদ ইকবাল ঢাকা গাজীপুর টঙ্গী এলাকার বাসিন্দা।

জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে মাসুম বিল্লাহ জানান, পরিবারের সঙ্গে কক্সবাজার বেড়াতে আসেন মোহাম্মদ ইকবাল। তারা কক্সবাজার পৌঁছে সৈকতের সুগন্ধা পয়েন্ট একটি হোটেল ওঠেন। সকাল ১০টার দিকে ইকবাল সমুদ্র সৈকতে ঘুরতে যান। এক পর্যায়ে তারা সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নামেন। এ সময় স্রোতের টানে ভেসে যান ইকবাল।

তিনি আরও জানান, গোসলের সময় ভেসে যাওয়ার বিষয়টি তার পরিবার ঘটনাস্থলে উপস্থিত লাইফগার্ড কর্মী ও বিচ কর্মীদের অবহিত করে। তাৎক্ষণিক লাইফগার্ড ও বিচ কর্মীরা জেট-স্কি’র সহায়তায় তাকে উদ্ধার তৎপরতা শুরু করেন। এক পর্যায়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পর্যটন সেলের এ কর্মকর্তা।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...