প্রকাশিত: ০৩/১০/২০১৯ ৬:৩৬ পিএম

পেঁয়াজের চলমান সংকট নিরসনে নিজেই বাজার পরিদর্শনে মাঠে নেমেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন। কক্সবাজারে সফরে আসা বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তৌফিকুর রহমানকে সঙ্গে নিয়ে শহরের বাজারঘাটা, বড়বাজারসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন তিনি। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় শহরের বড়বাজারে অবস্থিত ইসমাইল ট্রেডার্স নামে এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয়।
এর আগে ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় বৈঠকের মাধ্যমে জেলা প্রশাসন মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ ৫০ ও ভারতের পেঁয়াজ ৭০ টাকা মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়।
বাজার পরিদর্শন শেষে কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘কক্সবাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধির সুযোগ নেই। আমরা বাজারে গিয়ে মিয়ানমারে উৎপাদিত প্রতিকেজি পেঁয়াজ ৫০ টাকা ও ভারতে উৎপাদিত পেঁয়াজের মূল্য কেজিতে ৬৫-৭০ টাকা করে নির্ধারণ করে দিয়েছি। এই নির্ধারিত মূল্যের বাইরে কোনও ব্যবসায়ী যদি বেশি দামে পেঁয়াজ বিক্রি করে তাহলে আমরা সঙ্গে সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করছি।’
তিনি আরও বলেন, ‘শহরের ইসমাইল ট্রেডার্সের কর্মচারীরা ৫০ টাকার পেঁয়াজ ৮৫ টাকায় বিক্রি করছে। ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের জেলের আদেশ দেওয়া হয়। বাজার স্থিতিশীল রাখতে এই অভিযান অব্যাহত থাকবে। যারা আইন অমান্য করবে, তাদের আইনের আওতায় আনা হবে।’
কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেনের নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন- বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বস্ত্র সেল) তৌফিকুর রহমান, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আশরাফুল আবছার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সুত্র ধর, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর মো. মাহবুবুর রহমানসহ অন্যরা।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি মিয়ানমারের স্ক্যাম সেন্টারে মৃত্যুর হাত থেকে ফিরে থাইল্যান্ডে ...
Single Page Footer